জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৭.০৬.২০২৩ মঙ্গলবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমনের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সহ-সভাপতি আলতাফ হোসেন প্রামানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফ ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আঃ খালেক প্রমুখ।
আবুল কাশেম আহ্বায়ক ও মোকছেদুল হক কে সদস্য সচিব করে ২১ সদস্য ইউনিয়ন আহ্বায়ক কমিটির পরিচয় হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।