1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

কোম্পানীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০৯ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রোববার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে শহিদ মিনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষে শদিদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল-কলেজের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়। 
এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, থানার ওসি হিল্লোল রায়। 
কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁন মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান।
দুপুর ২টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। পরে সকলের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনে পালিত হয় স্বাধীনতা ও জাতীয় দিবস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews