বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে অসুস্থ সেলিম আহমেদ এর সুস্থতা কামনায় খতমে কুরআন দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল ও সময় সিলেট মিডিয়ার চেয়ারম্যান, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম আহমেদ অসুস্থতা জনিত কারণে বৃটেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তাঁর অসুস্থতার খবরে দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী মহলে ব্যাপক হতাশা ও উৎকন্ঠা বিরাজ করে এবং সুস্থতার জন্য স্থানীয় ভাবে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়।
আজ ১০ ই মার্চ রোজ শুক্রবার বাদ জুম্মা খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার জামে মসজিদে এক দোয়া সম্পন্ন হয়। বাদ আছর রাজাগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিনের নেতৃত্বে পুনরায় দোয়ার আয়োজন করে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে শাখার বাংলাদেশ কমিটি। এরপর বাদ মাগরিব রাজাগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসায় কুরআনের খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া খাজাঞ্চি ইউনিয়নের ষ্টেশন জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম ইবনে আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মুহাম্মদ সায়েস্তা মিয়া, ট্রাস্টি শামীম আহমদ, আ ক ম এনামুল হক মামুন, মাষ্টার সুহেল মিয়া, সাবেক মেম্বার ওমর ফারুক, সমুজ আহমদ সায়মন, রিয়াজ উদ্দিন, আবুল বশর, শামীম আহমদ ও স্থানীয় মুসল্লীগণ প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।