1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৫৯ Time View


জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা, ৭ই মার্চের ভাষণ, আবৃতি, সংগীত, নিত্য, চিত্রাংকন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রাশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশের পুলিশ লোহাগড়া থানা, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে।


এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews