1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া ঈদগা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধুর নাম নাজমিন মিম (১৮)। সে উত্তর তারাবুনিয়া এলাকার মো. আসাদ হাওলাদার শান্তর স্ত্রী ও শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকার মো. দেলোয়ার হাওলাদারের মেয়ে। আত্মহত্যাটি রহস্যজনক মনে করে লাশ ময়না তদন্তে পাঠাবে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। গৃহবধুর স্বামী আসাদ হাওলাদার শান্ত (১৮) কে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, আসাদ ও নাজমিন মিম তারাবুনিয়া এলাকায় স্থানীয় কালাম নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতো। তাদের মধ্যে পারিবারিক কলোহে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে দোকান থেকে ডিম ক্রয় করতে যায় আসাদ। ফিরে এসে আসাদ ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকা ডাকি করে। পরে জানালা থেকে নাজমিন মিমকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নাজমিন মিমকে উদ্ধার করে বিকাল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আসাদ। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমিন মিমকে মৃত ঘোষনা করে।

মৃতের মা ছালেহা বেগম জানায়, ৭ মাস পূর্বে আমাদের অমতে তারা বিয়ে করে। আমরা এখনও তাদের সম্পর্ক মেনে নেইনি। আজ শুক্রবার দুপুরে হঠাৎ মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা এখনও বলতে পারি না।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার সকালে লাশ ময়না তদন্তে পাঠানো হবে। মৃতের স্বামী আসাদকে জিজ্ঞসাবাদ করতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews