1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

সাক্ষর দিতে কর্মস্থলে মাসে একবার আসেন স্বাস্থ্য সহকারী সুরভী খানম

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

নিয়মিত না এসে বেতন নেন প্রতিমাসে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার গোপালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সুরভী খানম সাক্ষর দিতে কর্মস্থলে মাসে একবার এসেই নিয়মিত বেতন তুলছেন বলে অভিযোগ উঠেছে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় ২৯টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। প্রতিটি ক্লিনিকে একজন সিএইচসিপি, একজন পরিবার পরিকল্পনাকর্মী এবং একজন স্বাস্থ্য সহকারী আছেন। নিয়ম অনুযায়ী সিএইচসিপি কর্মীরা সরকারি বন্ধের দিন ছাড়া বাকি দিনে দায়িত্ব পালন করবেন। পরিবার পরিকল্পনা কর্মী ও স্বাস্থ্য সহকারীদের সপ্তাহে দুই দিন ক্লিনিকে এবং অন্য দিনে মাঠে কাজ করার নির্দেশনা রয়েছে। অথচ সুবিদপুর ইউনিয়নের গোপালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সুরভী খানম মাসের প্রথম দিকে অথবা শেষের দিকে একদিন ক্লিনিকে এসে হাজিরা খাতায় পুরো মাসের সাক্ষর করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, গোপালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সুরভী খানম বরিশাল শহরে বসবাস করেন। তাই তিনি মাসে দুএকদিন নিজ প্রয়োজনে ক্লিনিকে আসেন। তবে সেখান থেকেই উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাধবী রানীর  যোগসাজশে প্রতি মাসের বেতন তুলে নেন।

গোপালপুর এলাকার স্থানীয়রা জানান, ক্লিনিকে এসে আমরা নিয়মিত সেবা পাই না। এই ক্লিনিকে সিএইচসিপি হাফসা আক্তার ও স্বাস্থ্য সহকারী সুরভী খানম দায়িত্বে আছেন। তারমধ্যে সুরভী একেবারেই ক্লিনিকে আসে না। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের ম্যানেজ করেই তিনি প্রতি মাসে বেতন নিচ্ছেন।

স্বাস্থ্য সহকারী সুরভী খানম তার অভিযোগ অস্বীকার করে বলেন, এই মাসে আমাদের ক্লিনিকে কোন কাজ নাই। আমাদের মাঠে কাজ থাকে সেখানে থাকি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। 

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, ওখানের যে সিএইচসিপি রয়েছে সে আমাকে কিছু জানায়নি। আমি তাকে জিজ্ঞেস করবো কি কারণে ক্লিনিকে আসে না। 

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, চাকরিস্থলে না গিয়ে বেতন নেওয়ার কোনও সুযোগ নেই। বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews