1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

শারদীয় দূর্গোৎসব উপলক্ষেনওগাঁয় মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী শিষাণ

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৩৩ Time View

নওগাঁ প্রতিনিধি:

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নওগাঁ সদর-৫ আসনের সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। সোমবার বেলা ১২টার দিকে শহরের পুরাতন রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে সদর ও পৌর শহরের ১২১টি পূজা মন্ডপ কমিটির সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দেওয়ান ছেকার আহমেদ শিষাণ নওগাঁ সদর-৫ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী। মতবিনিময় শেষে সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ তিন হাজার টাকা ও যাতায়াত হিসেবে ভাড়া দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবীর দাস লাদু, নির্বাহী সদস্য আখতার হামিদ ও সকল কাউন্সিলরসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া জেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রায় সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহরের কালেক্টরেট পূজা মন্ডপের সহ-সভাপতি সুবল চন্দ্র মন্ডল বলেন, শিষাণ ভাই প্রতি বছর মন্ডপে মন্ডপে সহযোগীতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারও নগদ তিন হাজার টাকা ও যাতায়াত ভাড়াও দিয়েছেন। এতে পূজার সামগ্রী কিনতে একটু হলেও উপকারে আসবে। পৌর শহরের পিরোজপুর শ্রী শ্রী আনন্দ কালিমন্দিরের সভাপতি সুশান্ত সরকার ও যুগ্ম সম্পাদক কৃষ্ণ কুমার মন্ডলও সহযোগীতা পেয়ে একই ধরনের মন্তব্য করেন। হরিজন সম্প্রদায়ের মন্ডপ কমিটির সভাপতি বাদল মন্ডল বলেন, এই সহযোগীতা পেয়ে খুব উপকার হলো।

বলিহার লাহিড়ীপাড়া দাসির ভিটা কালি মন্দিরের সাধারণ সম্পাদক মিলন ভট্টাচার্য, কাট খইর মন্ডপের সাধারণ সম্পাদক রনজিৎ প্রামাণিক, সদর উপজেলার কীর্ত্তীপুর ইউনিয়নের জয় দূর্গা মন্ডপের সভাপতি শ্রীমতি অনিতা রাণী নগদ তিন হাজার টাকা ও যাতায়াত ভাড়া পেয়ে খুব আনন্দিত। তারা বলেন, শিষাণ ভাই সবসময় সনাতন ধর্মবলম্বীদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় দূর্গা পূজা উপলক্ষে এই সহযোগীতা করলেন তিনি। তারা তার মঙ্গল কামনা করেন।

নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব দূর্গা পূজা। সেই উপলক্ষে জেলার ১২ টি ইউনিয়ন ও পৌর শহরের নয়টি ওয়ার্ডের ১২১ টি মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে একটা মতবিনিময়ের আয়োজন করেছি। আমি সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। এছাড়া তাদের জন্য যেকোনো ধরনের সহযোগীতা আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করে যাবো এবং সর্বদা পাশে থাকবো। এসময় এবারে তিনি নির্বাচন করবেন জানিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে আবারও আওয়ামীলীগকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews