1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় মন্দিরের জায়গা দখলের অভিযোগ

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২১৫ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী রক্ষা চন্ডী মন্দিরের জায়গা দখলের অভিযোগ উঠেছে কামঠানা গ্রামের প্রভাবশালী মুন্সি মুহাম্মদ আলী ইমরুলের বিরুদ্ধে।


রোববার (১৬ জুলাই) সকালে শ্রী শ্রী রক্ষা চন্ডী মন্দিরের সভাপতি প্রভাষ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক মানতু সিকদারের যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার অন্যান্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।


লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কামঠানা শ্রী শ্রী রক্ষা চন্ডী মন্দিরের এলাকায় প্রায় চার শতাধিক হিন্দু পরিবার রয়েছে। এ মন্দিরটি আড়াই শো বছর আগে তৈরি হয়েছে।এ মন্দিরের জায়গা ২১ শতক। ওই গ্রামের প্রভাবশালী মুন্সি মুহম্মদ আলী ইমরুল ও তার দলীয় লোকজন নিয়ে মন্দিরের দখলীয় জমির ৪ শতক জমি দখল করে খুঁটি পুতেছেন। মন্দির সংলগ্ন বেড়িবাধ পুকুরে মন্দির উন্নয়নের কাজে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন মন্দির কমিটি।কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী মুন্সি মুহম্মদ আলী ইমরুল পুকুরের মাছ ধরে নেওয়ার হুমকি দিচ্ছেন।


শ্রী শ্রী রক্ষা চন্ডী মন্দিরের সভাপতি বলেন, কামঠানা গ্রামের রক্ষা চন্ডী মন্দিরে এত দিন সবকিছু ঠিকঠাকভাবে চলে এলেও শনিবার (৮ জুলাই) সকালে মন্দিরের ৪ শতক জায়গা ওই গ্রামের প্রভাবশালী মুন্সি মুহম্মদ আলী ইমরুলসহ তার দলীয় লোকজন নিয়ে দখল করে খুঁটি পুতেছেন এবং মন্দিরের পুকুরের মাছ ধরে নেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন মন্দির পরিচালনা কমিটি।
প্রতিপক্ষ মুন্সি মুহাম্মদ আলী ইমরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬৪২ খতিয়ানে ১৪৪৬ দাগের ৭২ শতক জমির মধ্যে ৩২ শতক জমি আমাদের নিজস্ব। এই জমিটা আমার মাতার নামে দলিল। আমার মাতা মারা গেছেন সেই সুত্রে আমরা এখন এই জমির মালিক। আমি মন্দির সংলগ্ন পুকুরের মাছ মারার কোনো হুমকি দেয়নি এটা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এগুলো বলচ্ছে। তিনি আরও বলেন, আমি মন্দিরের দক্ষিণ পাশে আমার নিজস্ব একশতক জমি আছে সেই জমি মেপে সীমানা নির্ধারণ করে আমি খুঁটি পুতেছি। এ ব্যাপারে লোহাগড়া থানায় বিচার সালিশও হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews