1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

লালমনিরহাট কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাঁদে বসে মাদকসেবীদের আড্ডা

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ

জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ৩ শতাধিক রোগী। বিকাল হতেই হাসপাতালটির ভেতরে জমজমাট আড্ডা বসলেও চোখে পড়ছে না কর্তৃপক্ষের।

স্থানীয় বখাটে যুবক ও স্কুুল কলেজ ফাঁকি দিয়ে কিছু শিক্ষার্থী গাছের ছায়ায়, ডরমিটরির পেছনসহ বিভিন্ন স্থানে আপত্তিকর অবস্থায় মেতে থাকেন।

অবস্থায় হাসপাতালের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, সেই সঙ্গে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এখানে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, সন্ধ্যা গড়ালেই প্রতিদিন মাদকসেবীদের একটি চক্র এখানে এসে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন রকমের নেশা সেবন করে।

হাসপাতালের পিছনে , ডরমিটরি ও পুরনো বাসার আশপাশে তারা আসর বসায়। হাসপাতালের মেইন গেট ছাড়াও বাউন্ডারি ওয়াল টপকে রাতে তারা অবাধে প্রবেশ করে। তারা এতই বেপরোয়া ও প্রভাবশালী যে, অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষেরও কিছু করার থাকে না।

এরই মধ্যে এসব মাদকসেবীকে হাসপাতাল চত্বর থেকে চলে যাওয়ার কথা বলে হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

মাদকসেবীদের অবাধ বিচরণে পুরো হাসপাতাল এলাকায় নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এতে প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের মতো নানা অঘটনও ঘটছে।

হাসপাতালের কয়েকজন নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এখানে ছেলেমেয়েরা প্রতিদিন আড্ডা জমায়।

তিনি কয়েকজনকে এখান থেকে চলে যাওয়ার কথা বললে উল্টো তাকে তারা হুমকি দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবনাথ কুমার বলেন, হাসপাতালের ভেতরে মাদক সেবীরদের আড্ডা বা আখড়া এটি সম্পূর্ণ মিথ্যা কথা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের আড্ডা হয় এ বিষয়ে আমার জানা নেই অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews