1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথ থানায় আজ এল পুলিশঃ কার্যক্রম চালু হচ্ছে শীঘ্রই

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধি 

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নানা ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে চলছে দেশের পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি হামলার শিকার হয়। এই হামলা থেকে বাদ যায়নি বিশ্বনাথ থানাও। ৫ই আগস্ট বিকেলে বিশ্বনাথ থানায় হামলা করে দুর্বৃত্তরা। থানা ফটকের গেইট খুলে ভিতরে প্রবেশ করে উৎশৃংখল জনতা। এসময় পুলিশ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আগেই ভাংচুর ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা। মূল কম্পাউন্ড সহ অন্যান্য স্থাপনায় ও ব্যাপক ভাংচুর করা হয় এসময়। এক পর্যায়ে পুলিশ জীবন রক্ষার্থে থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। পুলিশ শুন্য হয়ে পড়ে বিশ্বনাথ থানা। পুলিশ না থাকায় ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

দেশের অদ্ভুত পরিস্থিতিতে পুলিশ দেশব্যাপী কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং বিশ্বনাথ থানায় কর্মরত সকল পুলিশ ও কর্মবিরতিতে চলে যায়। এরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে কর্মস্থলে ফেরার নির্দিষ্ট সময় বেধে দেওয়ার পরও ১০ই আগস্ট পর্যন্ত বিশ্বনাথ থানায় কর্মস্থলে কোন পুলিশ যোগদান করেননি। 

রবিবার ১১ ই আগস্ট বিকেল ৪ ঘটিকায় সরজমিনে থানায় গিয়ে জানা যায় আজ পুলিশের কার্যক্রম চালু করার লক্ষে বিশ্বনাথ থানায় ১০-১২ জন পুলিশ যোগদান করেছেন। থানার প্রবেশ ফটকে এখনও আনসার ও সেনাবাহিনীর সদস্যরা পাহারারত রয়েছেন। তাদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্বনাথ পুলিশের কর্মকর্তা থানা ইনচার্জ ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান, আমরা ১০/১২ জন আজ যোগদান করেছি বাকিরাও শীঘ্রই যোগদান করবে। থানার কার্যক্রম স্বাভাবিক হতে দুই একদিন সময় লাগবে

এদিকে বিশ্বনাথ থানা ও উপজেলার সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক স্থানে বৈঠক ও সমন্বয় সভা করে তৎপরতা চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এপর্যন্ত উপজেলার কোথাও কোন সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা বা আক্রান্তের ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews