বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
আগামী ১৭ জুলাই বিশ্বনাথের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে অলংকারী ইউনিয়নে নৌকার একমাত্র প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগের নিবেদিত প্রাণ শাহ তাজুল ইসলাম মাইকেল কে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাছির উদ্দিন খান তাকে একমাত্র প্রার্থী হিসেবে ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধরী ।
বর্তমান ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উর্ত্তীর্ণ হবেন এমনটাই দাবী তাজুল ইসলাম মাইকেলের । তিনি বলেন : চেয়ারম্যান রুহেলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে। তাই ভোটাররা তাকে অপচন্দ করছেন। বিষয়টি সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত ও সমালোচিত হচ্ছে।
শাহ তাজুল ইসলাম মাইকেল অলংকারি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি দেশে এসে দলীয় নেতাকর্মীদের সু-সংগঠিত করে প্রার্থীতা ঘোষণা করেন।
দলীয় নেতাকর্মীরা তার পাশে থাকলে হাড্ডা-হাড্ডি লড়াই করবেন বলে ভোটাররা জানিয়েছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।