1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৮৬ Time View

ডেস্ক:

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার এ মামলাটি রুজু করা হয়। (মামলা নং-১৬০/২৩ইং)।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার পক্ষে মামলাটি দায়ের করেন উপজেলার দক্ষিণ মসুলা (প্রকাশিত জানাইয়া গ্রামের) হাজি আব্দুল আলীর ছেলে মো: নুরুল হক। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ইং এর ২৫/২৯/২৬ (১)/৩১এর ধারা মতে মামলাটি দায়ের করা হয়।

 শুনানী শেষে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেছেন।
মামলার এজহার থেকে জানাযায়, বাদি নুরুল হক নিজেকে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক দাবি করে আরজিতে উল্লেখ করেন যে, গত ২০ আগষ্ট দিবাগত রাত ১০ ঘটিকার সময় ও এর আগেও পরে বিভিন্ন তারিখ ও সময়ে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে মেয়র মুহিবুর রহমান এর আইডি থেকে নুনু মিয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখেন। এজহারে বলা হয় উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া ‘সে মদ খেয়ে পুলিশের উপর আক্রমন এবং সে আমার শরীর মালিশ করত, পা পিটত, মুহিত সাবের পা (সাবেক অর্থমন্ত্রী) টিপা শুরু করে নৌকা নিয়ে কেন্দ্র দখল করে চেয়ারম্যান পাশ করেছে। নুনু মিয়া নাকি অশিক্ষিত, ফাইল-টাইল কিছু পড়তে পারেনা, অফিসাররা যা দেয় তাতে দস্তখত করে দুর্নীতি করছে। টিউবওয়েলের টাকা মেরেছে, এডিসি এসে তদন্ত করেছে। একটি টিউবওয়েলে ২৫ হাজার টাকা করে হাতিয়ে নেয়। আসামি মুহিবুর রহমান ফেইসবুক লাইভে বলে এই চুরটাকে হটাতে হবে। আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক হিসিবে এসএম নুনু মিয়া আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হওয়ায় নুনু মিয়ার বিরুদ্ধে অসত্য মানহানীকর বক্তব্য ফেসবুকে আপলোড করায় আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তিনি নিজে বাদি হয়ে এই মামলা দায়ের করেন। স্বাক্ষীগণের সাথে আলোচনা করেছেন। মামলার স্বাক্ষীরা হচ্ছেন, এসএম নুনু মিয়া, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
মামলার বাদির আইনজীবি আজিজুর রহমান সুমন জানান, আদেশের বিষয়টি আদালত থেকে জানতে পারবেন, তবে, শুনেছি পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দাখিলের কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাদি নুরুল হক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, মাননীয় আদালত আমার অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দাখিলের আদেশ দিয়েছেন। তিনি বলেন, মামলা দায়েরের বিষয়টি উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার জানা রয়েছে।
বিবাদী পৌর মেয়র মুহিবুর রহমান জানান, মামলা দায়েরের বিষয়টি আমার জানা নেই এবং জানাইয়া গ্রামের নুরুল হক আমার বিরুদ্ধে মামলা দায়েরের কোন কারণও নেই।//সূত্র- ইনকিলাব//

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews