1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু, মা আহত

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ- ০৬.০৪.২০২৪ শনিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন পুত্রের ছুরিকাঘাতে আকবর আলী ওরফে একাব্বর মেম্বার(৬০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাহেরা বানু(৫৫)।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ নিহতের বাড়ীর পশ্চিম পাশের ভুট্টা ক্ষেত থেকে ঘাতক ছেলে সাজেদুল ইসলাম (৩৫) কে আটক করেছে।
নিহতের ভাতিজা আলতাফ হোসেন ও বেদার উদ্দিন ও ওই গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান জানান, আকবর আলীর তিন ছেলের মধ্যে সাজেদুল অনেকদিন থেকে মানসিক ভারসাম্যহীন। আকবর আলী তার অনেক চিকিৎসা করালেও সে সুস্থ হয়নি। এ কারনে তার স্ত্রীও চলে গেছেন। কিন্তু মানসিক ভারসাম্যহীন হলেও সংসারের সকল কাজকর্ম করেন সাজেদুল। রাতে ভুট্টা ক্ষেতে পানি দিয়ে সকালে বাড়ী ফেরে সে। এ সময় বাবা আকবর আলী তাকে খাওয়া দাওয়া করে আবারও ভুট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য যেতে বলেন। কিন্তু ভাত খাওয়ার জন্য রান্না ঘরে গিয়ে সাজেদুল দেখতে পান রান্না ঘরে ভাত নাই। এতে সে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বেগমকে আঘাত করে। স্ত্রীকে বাঁচাতে আকবর আলী এগিয়ে আসলে সাজেদুল ওই ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। ছুরির আঘাতে স্বামী স্ত্রী গুরুত্বর আহত হন। আহতদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল চারটার দিকে আকবর আলী মৃত্যু বরণ করেন। সাহেরা বানু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাজেদুল ইসলাম কে আটক করে থানায় নিযে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে আটক করে থানায় মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্তের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews