1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে দূনীতির অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক শেফালী বেগমের সংযুক্তির আদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে দূনীতির অভিযোগে আলোচিত দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী বেগমের সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে নড়াইল জেলা প্রাথমিক অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদনের আলোকে প্রধান শিক্ষক শেফালী বেগমকে নড়াইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পূণরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সংযুক্তির আদেশ প্রদান করেন।

এ ঘটনায় দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খালিদ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য তৌহিদ মিনাসহ শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও প্রধান শিক্ষক শেফালী বেগমের নামে বিভাগীয় মামলাসহ শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,দুর্নীতি ও অনিয়মের সংবাদ টেলিভিশনসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়।স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্যসহ এলাকাবাসী প্রধান শিক্ষক শেফালী খানমের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের কারনে বিদ্যালয়ের শিক্ষারমান ও পরিবেশ ধংসের দ্বারপ্রান্তে মর্মে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানমের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ ধংসের দ্বারপ্রান্তে। সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী ভর্তি এবং ছাড়পত্রে ১০০ থেকে ৫০০ করে টাকা নেন তিনি। বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সময় গাইড বই দেখে ছাত্রছাত্রীদের লেখতে দেয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিস্কারসহ ভবনের ভেতর এবং আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন করানো হয়। শিক্ষকদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষক শেফালী খানম। এছাড়া প্রতিবছর সব শ্রেণির পুরানো বই বিক্রি করে দেন। কোনো সময় শিক্ষার্থীদের একটি বা দু’টি বই হারিয়ে গেলে তাকে আর কোনো বই দেয়া হয় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews