নওগাঁ প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নওগাঁর নিয়ামতপুরে সড়কে নেই কোন শৃংখলা। তাই শৃংখলা ফিরিয়ে আনতে ট্রাফিকের কাজ করছের কলেজের শিক্ষার্থীরা। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা ও শিক্ষার্থীরা। সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে অভাবনীয় ভূমিকা পালন করায় সকলের প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। ছোট খাটো ক্ষুদ্র ব্যবসায়ী নুরুন্নবীর বাবা কুতুব আলী এর অর্থায়নে, এ খাবার বিতরণ করা হয়, সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক গোলাম মোস্তফা স্যার। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা রোভার স্কাউট সদস্যরা হলেন মাহফুজুর রহমান (কাওসার) শিবলী আহম্মেদ, সারোয়ার জাহান, জাহিদ হাসান, সাব্বির হোসেন,আব্দুর রোফ, আকতারুজজামান, রীজভী, মোস্তাফিজুর, জাহাজ্ঞীর আলম, মোস্তাকিন, রাব্বি, সাওরার, শাহিন, ফরহাদ, সৌরভ, মেহেদী, জনি, শাহিন, বেলাল, ফারুক হোসেন প্রমুখ।প্রভাষক গোলাম মোস্তফা স্যার বলেন, আজকে কুতুব আলীর সার্বিক সহযোগিতায় ছাত্রদের খাবার তার নিজ অর্থায়নে খরচ করেছেন, যদি এরকম ভাবে আমরা সবাই দল-মত নির্বিশেষে, এই ছাত্রদের পাশে এসে দাঁড়ায় আমাদের এই ছাত্ররা আরো বেশি উৎসাহিত হবে, তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই যতদূর পারেন সহযোগিতা করবেন সর্বোপরি আমি ছাত্রদের মাঝে আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।