বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাহাড় পুর নিবাসী বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃটেন প্রবাসী সেলিম আহমেদ।
৮ই জুলাই নিজাম উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যু বরণ করেন। ওই দিন বিকেল ৪ ঘটিকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। নিজাম উদ্দিন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন মহলের পাশাপাশি যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার জান্নাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরিবারবর্গের প্রতি ধৈর্য্য ধারণের আহবান জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।