1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

নলছিটিতে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২১৫ Time View

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দক্ষিণ কামদেবপুর এলাকার মৃত আলী আকবর হাওলাদার ছেলে এসএম বশির হাওলাদার (৪৫) তার স্ত্রী হ্যাপি খানম (৩০) ও ছেলে মিফতাহুল জান্নাত তাবিন (১৩)।

বৃহস্পতিবার (১৫জুন) এ ঘটনায় এসএম বশির হাওলাদার নলছিটি থানা একটি লিখিত অভিযোগ ধায়ের করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ কামদেবপুর গ্রামের এসএম বশির হাওলাদারের সাথে একই বাড়ির শাহাবুদ্দিন সুরুজের মেয়েদের সাথে বাড়িতে ঘর উঠানোকে কেন্দ্র করে তাদের পিটিয়ে জখম করে হামলাকারীরা।

আহত হ্যাপি খানম জানান, হামলাকারী আমার বাড়ির লোক। গত ১০জুন সকালে বাড়ি ভাগের জমিতে আমরা ঘর উত্তোলন করার জন্য গেলে তারা বাধা প্রদান করলে আমার স্বামীর সাথে কথা কাটাকাটি হয় এসময় তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং আমার ছেলের মাথার উপর আঘাত করে। আমার ছেলে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলোজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার ছেলে ও স্বামী হাসপাতালে ভর্তি থাকার কারণে বিকালে আমাকে একা পেয়ে তারা মারধর ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে আহত করে।

অভিযুক্ত ডালিয়া সুলতানা বিষয়টি অস্বীকার করে জানান, আমাদের জমিতে ঘরের সামনে তারা গরুর খামার বানাতে ছিলো। আমরা নিষেধ করছি কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। তারাও আমাদের মারধর করেছে ।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। ইতিমধ্যেই তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews