বার্তা ডেস্ক:
ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে নতুন এক গল্পের সূচনা করেছেন লিওনেল মেসি। মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা উদ্যাপনের মধ্য দিয়ে এ নিয়ে ১৬টি দেশে ৪৪টি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। রোববারের আগপর্যন্ত মেসির শিরোপা উদ্যাপনের সাক্ষী হয়েছিল ১৫টি দেশ।
একনজরে যেসব দেশে মেসি শিরোপা জিতেছেন, সে তালিকাটা দেখে নেওয়া যাক-
স্পেন: লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। নেদারল্যান্ডস: ২০২০ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ। ফ্রান্স: লিগ ওয়ান শিরোপা, ২০০৫–২০০৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। চীন: ২০০৮ সালের অলিম্পিক। ইতালি: ২০০৮–০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। মোনাকো: ২০০৯ সালের ইউরোপিয়ান সুপার কাপ। সংযুক্ত আরব আমিরাত: ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ। ইংল্যান্ড: ২০১০–১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ এবং কনমেবল উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (কনমেবল) বা ফাইনালিসিমা। জাপান: ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ। জার্মানি: ২০১৪–১৫ সালের চ্যাম্পিয়নস লিগ। জর্জিয়া: ২০১৫ সালের ইউরোপিয়ান সুপার কাপ। মরক্কো: ২০১৮ সালের স্প্যানিশ সুপার কাপ। ব্রাজিল: ২০২১ সালের কোপা আমেরিকা। ইসরায়েল: ২০২২ সালের ফ্রেঞ্চ সুপার কাপ। কাতার: ২০২২ সালের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র: লিগস কাপ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।