1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠির সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ৬ জনকে স্থানীয়রা আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, পটুয়াখালীর কেশবপুরের হানিফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭),পটুয়াখালীর কেশবপুরের হাকিম হাওলাদারের ছেলে আঃ রহিম হাওলাদর (৫০), নেছারাবাদের কদমবয়া গ্রামের আঃ ছালামের ছেলে ইমাম হোসেন (২২), নেছারাবাদের কদমবয়ার কাধ্যন’র ছেলে সুজন (১৯), বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের শাহালম হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (২৪) এবং বদরগঞ্জের সাতবুনিয়া গ্রামের বজলু হাওলাদারের রাসেল হাওলাদার (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম। 

এবিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মু.আতাউর রহমান জানান, রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি। এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, আটক ৬ জনকে বালুমহাল আইনে কারাদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে একজনকে তিনমাস এবং বাকিদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়ছে। 

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দেওয়া হয়।

ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews