1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে প্রেমিকা হত্যার দায়ে প্রেমিককে ফাঁসির আদেশ

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৭৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে কলেজ ছাত্রী বেনজীর জাহান মুক্তাকে ছুরি দিয়ে গলাকেটে হত্যার দায়ে প্রেমিক সোহাগ মীর (২৫) কে মৃতদন্ড দিয়েছে আদালত। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ দন্ডাআদেশ দেন এসময় দন্ডপ্রাপ্ত সোহাগ মীর এজলাসে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৪জুলাই) সকাল ১০টার দিকে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী। একই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার পুত্র। হত্যান্ডের শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ এলাকার জাহাঙ্গির হালাদারের মেয়ে ও ঝালকাঠি সরকারী মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯সালের ৪ফেব্রুয়ারী সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগের সাথে দেখা হলে ব্যবহৃত মুঠো ফোনটি নিয়ে যায় সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোবাইলটি ফেরত নেয়ার কথা বলে। মুক্তা বাড়িতে গেলে ঘরের মুঠোফোনে কল দিয়ে মোবাইল দেয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাচা রাস্তার উপরে বটগাছের নীচে আসতে বলে। সেখানে মুক্তা আসার পরে পুর্বপরিকল্পিতভাবে সোহাগের সাথে থাকা চাকু দিয়ে মুক্তার গলায় ছুরিকাঘাত করে। পরে মুক্তা গলা চেপে ধরে চিৎকার করে বাড়িতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এঘটনায় মুক্তার পিতা জাহাঙ্গির হাওলাদার বাদী হয়ে পরের দিন ৫ফেব্রুয়ারী নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ওই বছরের ৩১ অক্টোবর আদালতে সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমাদেন। আদালত ২০২১ সালের ২২ সেপ্টম্বরে চার্জ গঠন করে ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews