ডেস্ক:
আসাম রাজ্যের গুয়াহাটি মহানগরীতে হেঙ্গরাবাড়ি এলাকায় মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) গভীর রাতে শেওলী রোডের গণপতি এনক্লেভ থেকে কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করা হয়। পুলিশ ৩০ গ্রাম কোকেন এবং ১১•৬৪ গ্রাম এমডিএমএ উদ্ধার করেছে। এতে ক্রাইম ব্রাঞ্চ ও দিসপুর পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সন্দেহভাজনদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ১টি ৪ চাকার গাড়ি এবং নগদ টাকা ও বাজেয়াপ্ত করা হয়েছে। এঘটনায় ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম দিগ্বিজয় নাভিশ (৩৭) ও কুন্দন ঠাকুর (১৭)। এছাড়া আরও ৫ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।