1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে ১পর্যটক ২ শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এদিন পানিতে ডুবে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম আরিয়ান (৭) ও মুনসুরা (৬)।
পর্যটক রাগিব ইয়াসার সে ঢাকা সাভারে পরিবারের সাথে বসবাস করতেন। তার পিতার নাম আহসানুল হক। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।

রাগিবের সাথে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর ঘুরতে এসেছিলেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। আমরা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন আমরা সবাই পানিতে ঝাপিয়ে পড়ে খুঁজাখুঁজি করতে থাকি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ারসার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়া’র ছেলে আরিয়ান ও মেয়ে মুনসুরা পানিতে ডুবে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু’জন মিলে বাড়ির পাশে খেলা করছিল, হটাৎ অসাবধানতা বশতঃ জলাশয়ে পড়ে যায়। সেখানে পানির গভীরতা থাকায় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিক রাস্তার চলমান লোকজন দু’জনকে উদ্ধার করেন। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পর্যটকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews