1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

কুড়িগ্রামে হরতালের সমর্থনে জামায়াতের মিছিল, আটক-৮

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০.১১.২০২৩ সোমবার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হরতালের সমর্থনে জামায়াতে ইসলামীর মিছিল থেকে ৮জন কে আটক করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে তাদের আটক করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৯ ও ২০ নভেম্বর জামায়াত ও বিএনপি জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে

সোমবার সকালে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে একটি মিছিল বেড় করে জামায়াত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামায়াত শিবিরের ৮ নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত কাজম আলী ছেলে ফজলুল হক (৬০), হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত বেলাল হোসেন ছেলে এনামুল হক (২৩), মৃত বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল ইসলাম (২১) ও হযরত আলীর ছেলে সাব্বির রহমান (১৯)। আটককৃতদেরকে সোমবার দুপুরে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা আমির আনোয়ার হোসেন জানান, আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক নীল-নকশার তফসিল বাতিল এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ১৯ ও ২০ নভেম্বর জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় হরতালের সমর্থনে সোমবার সকালে ভূরুঙ্গামারীতে মিছিল করে জামায়াত ইসলামী। শান্তিপূর্ণ ভাবে মিছিল শেষ করে ফেরার পথে অটো থেকে নামিয়ে ৮ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। অন‍্যায় ভাবে নেতা কর্মীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।

ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে আটক করে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews