1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সিলেটে নৌকার মাঝি নতুন মেয়র আনোয়ারুজ্জামান

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৮৪ Time View

রুহুল আমীন তালুকদার, সিলেটঃ

যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী এখন সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র।প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৯ হাজারেরও বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। গত- ২১ জুন বুধবার রাত সাড়ে ৯টায় সিলেট জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রিটানিং কর্মকর্তা ফয়সল কাদের ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরীর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। ৬৯ হাজার ১২৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান। নির্বাচনে মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাসগাড়ি প্রতীকের শাহজাহান মিয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ১২ হাজার ৭৯৪ ভোট, জাকের পার্টির প্রার্থী জহিরুল হক পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ২ হাজার ৬৪৮ ভোট, ও আব্দুল হানিফ কুটু পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট। গত- ২১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৩৬৭টি বুথে ভোট গ্রহন হয়। নগরের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮১১ জন। এর মধ্যে প্রদান করেছেন ২ লাখ ২৭ হাজার ৮৫১ জন ভোটার। ভোট বাতিল হয়েছে ১ হাজার ২১৬টি। প্রদত্ত ভোটের হার ৪৬ দশমিক ৭১ শতাংশ। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এই প্রথম দেশে এসে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে প্রবাসে ছিলেন। অন্যদিকে পেশায় ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল মহানগর জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি গত নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। মেয়র পদে তিনি এই প্রথম নির্বাচন করেছেন। গত এক দশক ধরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাত ছাড়া ছিল। পর পর দুই মেয়াদে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত বিএনপির প্রার্থী (বর্তমান) মেয়র আরিফুল হক চৌধুরী। তবে তার দল বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি এবার নির্বাচনে প্রার্থী হননি। উল্লেখ্য, ২০২২ সালে সিলেট পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলে ভারপ্রাপ্ত মেয়র হয়েছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। ২০০৩ সালের মার্চ মাসে বিএনপির প্রার্থী এম এ হককে পরাজিত করে বদর উদ্দিন আহমদ কামরান সিলেট নগরের প্রথম মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে ২০ হাজারেরও বেশি ভোটে বিজয়ী হন তিনি। ২০০৮ সালে কারাবন্দী থাকা অবস্হায় মেয়র নির্বাচিত করে দ্বিতীয় বারও জয়লাভ করেন। সেই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৩ হাজার বেশি ভোট পেয়েছিলেন। এর পর কামরান ২০১৩ ও ২০১৮ সালের মেয়র নির্বাচনে আরিফুল হক চৌধুরীর কাছে পরাজিত হন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ ১৫ জুন মৃত্যুবরণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এমন বাস্তবতায় এবারের নির্বাচনে তার বিকল্প হিসেবে মনোনয়ন দেয় যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানকে। অন্যদিকে সিলেটের বর্তমান ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী ২০০৩ সালে তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে এবার নিজের দল বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি প্রার্থী হননি। নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ১৯৭০ সালের ১ জুন সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামে এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তার বাবার নাম নৌশা মিয়া চৌধুরী ও মায়ের নাম মোছাঃ গহিনুন্নেছা চৌধুরী। তিনি কৈশোর বয়সে মাধ্যমিক বিদ্যালয়ে লেখা পড়া করা কালীন বঙ্গবন্ধুর সংগ্রামী ও রাজনৈতিক দর্শন তাকে অনুপ্রাণিত করে এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ছয় ভাইয়ের মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী সবার ছোট। তিনি পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক ও বুরুঙ্গা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন তিনি। সিলেট সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে ছাত্র মিলনায়তন সম্পাদক পদে নির্বাচন করেন। এছাড়া ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রবাসে গেলেও রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি প্রথমে লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবেও মনোনীত হন এবং যুবলীগের রাজনীতি থেকে সরাসরি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোনোনীত হন ও বিভিন্ন সময়ে অন্তবর্তীকালীন ভারপ্রপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রবাসে রাজনীতির পাশাপাশি তিনি দেশের রাজনীতিতে সার্বক্ষণিক যোগাযোগ রাখার মাধ্যমে সক্রিয় ছিলেন। সর্বশেষ চলতি বছরের ২৫ এপ্রিল দলের স্হানীয় সরকার মনোনয়ন বোর্ড সিলেট সিটি নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে বেছে নেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে। গত- ২২ জানুয়ারি যুক্ররাজ্য থেকে দেশে এসে আনোয়ারুজ্জামান চৌধুরী ঘোষণা দেন, মেয়র পদে নির্বাচনের জন্য দল তাকে গ্রিন সিগন্যাল’ দিয়েছে। পরে গত- ২৬ জানুয়ারি তিনি দলীয় সভানেত্রী শেখ হাসুনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও দেখা করেন। এরপর জোরেশোরে আলোচনায় আসে তাঁর নাম। ক্ষমতাসীন দলটি দলীয় প্রার্থী ঘোষণার আগে আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও আরও ১০ জন দলের মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আসাদ উদ্দিন আহমদ, ও আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল, আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ, ছালেহ আহমদ, সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews