1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

সলঙ্গার হাটিকুমরুলে জমি নিয়ে বিরোধের জেরে হামলা: আহত ৪

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২২৮ Time View


মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের চড়িয়া শিকার গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চড়িয়া শিকার গ্রামের সামছুল আলম ও তার গর্ভবতী মেয়ে সাথি খাতুনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের আবু সাইদ গংদের বিরুদ্ধে।


অভিযোগ সুত্রে জানাযায়,গত ২রা জুন বিকালে হাটিকুমরুলের চড়িয়া শিকার গ্রামের মৃত রহিস সরকার এর ছেলে আবু সাইদের (৫৫) নেতৃত্বে লোহার রড,দা,শাবল,লাঠি দিয়ে সামছুল আলম ও তার গর্ভবতী মেয়ে সাথি খাতুনসহ পরিবারের সকলের উপর হামলা চালায়।
এতে গুরুতর ভাবে আহত হয় ভুক্তভোগী সামছুল আলম ও তার গর্ভবতী মেয়ে সাথি খাতুন সহ ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে ভুক্তভোগী সামছুল আলম বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ ও ৬জুন বিজ্ঞ আদালতে ৮ জন কে আসামি করে মামলা করেন।
আসামীরা হলেন-চড়িয়া শিকার গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে মানিক (২৮) রফিকুল ইসলাম (৪১) মৃত শামসুদ্দোহার ছেলে আলম(৫২) মজিদ ফকিরের ছেলে সবুজ (২৮) মৃত মন্তাজ ফকিরের ছেলে মজিদ ফকির (৫৮) মৃত মেহের আলীর ছেলে সুজাব আলী ৪৫,আবু সাইদের ছেলে ইউনুস আলী (৩০)মৃত রহিজ সরকারের ছেলে আবু সাইদ (৫৮)।
ভুক্তভোগী সামছুল আলম প্রতিবেদককে বলেন-৩৭৯নং খতিয়ানের ২৯৪নং দাগের ৭.২০শতক ভুমি রেকর্ডিয় মালিকের কাছ থেকে ২০১৭ সালে কিনে খাজনা খারিজ মুলে বসত বাড়ি নির্মান করে দির্ঘ দিন যাবৎ ভোগ দখল করছি। এমতাবস্থায় মানিক বিভিন্ন সময় কাগজ বিহিন ওয়ারিশ দাবি করে আমাকে প্রান নাশের হুমকি ও ৫০ লক্ষ টাকা চাদা দাবি করে। আমি চাদার টাকা না দেয়ায় আসামি আবু সাইদের নেতৃত্বে ৮/১০ গত ২রা জুন বিকাল ৬ ঘটিকার সময় আমার বাড়ি জোর পূর্বক দখল করতে আসে। আমি এতে বাধা দিলে আমাদের উপর তারা হামলা চালায়। আমি ন্যায় বিচার দাবী করছি।
অভিযোগের বিষয়ে জানতে আসামীদের বাড়ীতে গেলে তারা কৌশলে সটকে পরে এবং তাদের ব্যবহিত মুঠোফোন বন্ধ করে দিলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে মুঠোফোনে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews