1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

শ্যামনগর গাবুরায় স্ত্রীর সামনে কুপিয়ে স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৭৬ Time View

আল-হুদা শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা চিংডি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকলীগ নেতা আবুল কাসেম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত নেছার আলী কাগুজির ছেলে। তিনি গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ খা জানান, ৩০ বিঘার ওই চিংড়ি ঘের নিয়ে কৃষকলীগ নেতা আবুল কাসেমের সঙ্গে একই এলাকার মৃত দুদু গাজীর ছেলে লোকমান গাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে একাধিকবার সালিশি বৈঠকও করা হয়েছে। কিন্তু বিরোধের কোন সুরাহা হয়নি।

তিনি আরও জানান, এই ঘেরের দখলকে কেন্দ্র করে ২০১৫ সালে একই গ্রামের শফিকুল খাঁ মার্ডার হয়েছিল। লোকমান গাজীসহ তার বেশ কয়েকজন লোক ওই হত্যা মামলার আসামি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে। কৃষকলীগ নেতা আবুল কাসেমকেও লোকমান ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানিয়েছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, মাসুদুল আলম জানান, খোলপেটুয়া গ্রামের কাছে চৌদ্দরশি বাজারের পাশে আবুল কাসেমের ৩০ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। মাছ চুরি ঠেকাতে আবুল কাসেম তার স্ত্রী ফিরোজা খাতুনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঘেরে একটি নৌকায় বসে পাহারা দিচ্ছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় পলিথিন মাথায় দিয়ে তারা নৌকায় বসে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের উপর চড়া হয়। এসময় তারা আবুল কাসেমকে তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী ফিরোজা খাতুনের সামনেই দুর্বৃত্তরা আবুল কাসেমকে কুপিয়ে হত্যা করেছে। চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ লোকমান গংরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews