বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২২.০৫.২০২৩ সোমবার শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আশরাফুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ হোসেন পোদ্দার রতন,যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, সহ-সভাপতি নূরে আলম লেবু, মিজানুর রহমান,লিটন, প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যার হুমকি দাতাদের গ্রেফতারের দাবি জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।