1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক এর মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ 

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২০৪ Time View


বার্তা বিভাগঃ


সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমীর ও জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র) মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী আর নেই। তিনি বুধবার (১৭ মে) মাগরিবের নামাজে যাওয়ার পথে তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


১৯৪৬ সালে তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় জন্মগ্রহণ করেন।  মাজাহিরুল উলুম আকুনী মাদরাসা,কানাইঘাট দারুল উলুম মাদরাসা, রানাপিং আরাবিয়া হোসাইনিয়া  মাদরাসা মাদরাসায় লেখাপড়া করেন। ১৯৬৫ সালে ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। অতঃপর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি, চট্টগ্রাম ভর্তি হয়ে ৩ বছর লেখাপড়া করে ফিকাহ,তাফসির,আদব বিষয়ে ১৯৬৭ সালে প্রথম স্থান অধিকার করেন। 


১৯৬৯ কর্মজীবন শুরু করেন সুনামগঞ্জের ঐতিহ্য বাহী দারুল উলুম হোসাইনিয়া দরগাহপুর-গাজীনগর মাদরাসা থেকে। ১৯৭৩ সাল থেকে জামিয়া কাসিমুল উলুম সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা আকবর আলী রহ. এর আহবানে সেখানে যোগদান করেন। ১৯৭০ সালে তিনি সদরে জমিয়ত আব্দুল করিম শায়খে কৌড়িয়া (র) এর নিকট বায়াত হয়ে ১৯৭৪ সালে খেলাফত প্রাপ্ত হন।
১৯৭১ সালে কানাইঘাটের গড়াই গ্রাম নিবাসী জনাব তবারক আলীর কন্যা নজমুন্নাহারের সাথে পরিনয় সূত্রে আবদ্ধ হন। তিনি ৩ ছেলে, ৪ কন্যা সন্তানের জনক।১৯৭৩ থেকে মৃত্যু পর্যন্ত দরগাহ মাদরাসার মুহাদ্দিস, পরবর্তীতে প্রধান শায়খুল হাদীস ছিলেন। মুফতি আবুল কালাম জাকারিয়ার ইন্তেকালের পরে জামিয়ার মুহতামিম নিযুক্ত হন। 


বৃহত্তর সিলেটের শীর্ষ এই আলেমের মৃত্যুতে ইলমী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি ধৈর্য্য ধারণের আহবান জানিয়েছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সবাই কে আল্লাহ পাক ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন এই কামনা করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews