1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১২ Time View

স্টাফ রিপোর্টার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা। নায়কের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে দিন কাটছে অপুর।

মাতৃত্বকালীন বিরতি শেষে শোবিজ অঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়ে না তাঁকে। এর মধ্যে কয়েকটি কাজ হলেও আলোচনায় আসতে পারেননি নায়িকা। যদিও সিনেমা ছাড়াও তুমুল ব্যস্ত এই নায়িকা। ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো এবং সন্তান জয়কে নিয়েই সময় কেটে যাচ্ছে অপুর। পাশাপাশি শাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনায় থাকেন নায়িকা।

ব্যস্ততার মধ্যেও সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপ ঘুরে দেশে ফিরেছেন অপু। এক সপ্তাহের ভ্রমণে ঘুরে বেড়িয়েছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন। বার্সেলোনায় করেছেন একটি শো। ছোট্ট এই ট্যুরের সফরসঙ্গী হয়নি জয়। দেশে ফিরেই গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অপু বিশ্বাস। এর মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী। এর মধ্যে আছে শাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গও।

এই বছরই শাকিব খানের বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাঁদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই।’

আরেকটি গণমাধ্যমে দেওয়া এটি সাক্ষাৎকারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও জানালেন নায়িকা। অভিনেত্রী বলেন, এই ঈদে তাঁর ভক্তদের জন্য আছে বিশেষ উপহার। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গী হবেন চলচ্চিত্রের তারকারাও। যদিও কারা কারা থাকছেন, সেটি এখনই বলে দিতে চাইছেন না নায়িকা। দু-এক দিনের মধ্যেই শুরু হবে। চ্যানেলটি ঘিরে বড় পরিকল্পনাও আছে নায়িকার।
গত বছর ওয়েব সিরিজ ‘ছায়াবাজি’তে দেখা গিয়েছিল অপুকে। এরপর আর কোনো ছবি বা সিরিজে দেখা যায়নি কেন, এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews