1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

লোহাগড়ার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহুিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সমাপনী দিনে দিনব্যাপী বিদ্যালয় চত্বরে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক সাহুিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সেলিনা পারভীন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামসুল হক, অ্যাড. মে. লতিফুর রহমান, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোল্যা মোশাররফ হোসেন কামরুল প্রমুখ।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী পর্বে উপস্থিত অতিথিদের সঙ্গে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, উপজেলার সিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সাহিদুর রহমান, শিকদার মকবুল হোসেন, জয়পুর ইউপি মহিলা সদস্য মোসা. পারুল বেগম, সাংবাদিক এস.এম জহুরুল হক মিলু, মো. মিরাজ মোল্যা, মো. নয়ন, পল্লীচিকিৎসক আশিকুজ্জামান আজম, মো.নাঈমুল ইসলাম, শেখ শাহিন মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীরা ও স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্ধোধক এস.এম হায়াতুজ্জামান উৎসাহমূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ও শরীর গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। পরিবারের শিক্ষার পরই শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষাকে ধারণ করে। সবাইকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান তিনি। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলা, সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতার প্রতি খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews