1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে লোহাগড়া বাজারের জুয়েলারী দোকানে শুরু হয়েছে,বাঙালির প্রাণের উৎসব হালখাতা। হালখাতা উপলক্ষে জুয়েলারী ব্যবসায়ী প্রতিষ্টানগুলোকে সাজানো হয়,রঙ্গিন সাজে। এ হালখাতার দিনটি ব্যবসায়ীদের কাছে আনন্দের দিনও বটে।


হালখাতা শুধু হিসাবের নতুন খাতা খোলা নয়, পাওনা আদায়ের পাশাপাশি ক্রেতাদের আপ্যায়নের মাধ্যম। হালখাতার এই ঐতিহ্য সুদীর্ঘ কাল বহনকরে চলছে বাঙালির আনন্দ উৎসব আর সম্প্রীতির গৌরবগাঁথা।
লোহাগড়া জুয়েলারী ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান মালিকরা মিলাদ দিয়ে এবং হিন্দু সম্প্রদায়ের মালিকরা পূজার মধ্যে দিয়ে হালখাতার সূচনা করেন। হালখাতায় ব্যবসায়ীরা তাদের হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলেন। এই উপলক্ষে তাঁরা নতুন-পুরাতন খদ্দের ও শুভাকাংখীদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি, বিরয়ানী ইত্যাদি বিতরণ করেন এবং নতুন ভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপনের একটি মাধ্যম হালখাতা।
লোহাগড়া বাজারে সকাল থেকে রাত অবধি চলে হালখাতার উৎসব।
লোহাগড়া বাজার জুয়েলারী সমিতির সভাপতি সজল কান্তি সাহা বলেন, লোহাগড়া বাজারে ৫০ থেকে ৫৫টি ছোট-বড় জুয়েলারী দোকানে হালখাতা উৎসব চলচ্ছে।
লোহাগড়া বাজারের সোনালী জুয়েলার্সের মালিক বিপুল গাইন ও অনিক জুয়েলার্সের মালিক অনুপ স্বর্ণকার বলেন, ব্যবসায়ীদের মধ্যে কেউ তিন দিন, কেউ বা দুই বা একদিন ব্যাপী হালখাতা করে থাকেন। হালখাতা উপলক্ষে জুয়েলারী ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলোতে বিশেষ আলোকসজ্জা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews