1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

বিশ্বনাথ শান্ত, মাঠে নেই বিএনপি জামায়াত

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

জামাত বিএনপির ডাকা অবরোধের শেষ দিন বৃহস্পতিবারে বিশ্বনাথে এর কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।

যানবাহনের অবাধ চলাচলের দেখা মিলেছে উপজেলা জুড়ে। খোলা রয়েছে দোকানপাট, অফিস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহ। দেশের বিভিন্ন প্রান্তে সংঘাত সহিংসতার চিত্র পরিলক্ষিত হলেও বিশ্বনাথ উপজেলার চিত্র পুরোটাই শান্ত রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে মিছিল মিটিং, সমাবেশ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মত সহিংসতার কোন খবর পাওয়া যায়নি।
জনসাধারণের কর্মতৎপরতা ও চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিত রয়েছে । পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও র্যাবের টহল অব্যাহত আছে।

অবরোধের প্রথম দিন ৩১ অক্টোবর এবং দ্বিতীয় দিন ১ নভেম্বর বুধবার উপজেলার কয়েকটি স্থানে বিএনপির নেতাকর্মীদের বিক্ষিপ্ত উপস্থিতির খবর পাওয়া গেলেও তৃতীয় দিনে এখন পর্যন্ত কোন পিকেটিং ও উপস্থিতির খবর পাওয়া যায়নি। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।

বিএনপি ও জামায়াতের দেশব্যাপী চলমান অবরোধ প্রত্যাখান করে বিশ্বনাথ পৌর শহরে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে শান্তি সমাবেশ করেছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন। আইনশৃঙ্খলা বিঘ্ন ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে সক্রিয় অবস্থানে থাকতে দেখা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় অবস্থানে রয়েছে এমনটি জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews