বিশ্বনাথ প্রতিনিধিঃ
আর্তমানবতার সেবায় সাবিলিল্লাহ প্রজেক্ট এক অনন্য উদহারণ। যেখানেই অর্থ কষ্টে মানুষের হা হা করে, সেখানে সালিল্লাহ প্রজেক্ট দন্ডায়মান। আর এই প্রজেক্টের জনক হচ্ছেন, বিশ্বনাথের লালটেক গ্রামের মানবতার ফেরিওয়ালা বলে খ্যাত আমেরিকান প্রবাসী আলমাছ আলী।
আজ ২৬ জানুয়ারি শুক্রবার সকালে তাঁর নির্দেশনায়, লালটেকস্হ বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব ও অসহায়দের মধ্যে নগদ ৪, ২৬, ২৫০ টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি লালটেক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আছাব আলীর সভাপতিত্বে ও সাবিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ টিমের প্রধান ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আলীর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার কবির আহমদ ফারুক, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, সাবিল্লাহ প্রজেক্টের কোফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী আমির আহমদ লিটন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলতাব আলী মেম্বার।
স্বাগত বক্তব্য রাখেন, সাবিলিল্লাহ প্রজেক্টর অন্যতম সদস্য ব্যাংকার আনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবিলিল্লাহ প্রজেক্টের অন্যতম সদস্য রাকীব হোসেন রুবেল।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ বশির উদ্দিন, কামালবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আক্তার হোসেন, মোঃ আব্দুস ছোবহান, হাজি আব্দুল হামিদ, মোঃ রুনু মিয়া ও আব্দুর রহিম, উপস্হিত ছিলেন, সাবিলল্লাহ প্রজেক্টের একাধিক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রইছ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান মানবতার কল্যাণে আলমাছ আলী ও যুক্তরাজ্য প্রবাসী টেংরার ডাঃ আতাউর রহমান মকসুদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে মানবতার ফেরিওয়ালা, মানবকল্যাণে নিঃস্বার্থ নিবেদিত প্রাণ বলে উপস্হাপন সহ তাদের সু স্বাস্হ্য ও নেক হায়াত কামনা করেন।
এসময় মাওলানা রইছ উদ্দিনের দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।