সমুজ আহমদ সায়ম, বিশ্বনাথ সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে ও ভি-সেভেনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন তৈরুছকে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নিজ গ্রামে গমরা গোল যুব সমাজের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্য প্রদান করেন আনোয়ার হোসেন তৈরুছ। প্রবীন মুরব্বী বাদশা মিয়ার সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রব রাজু, আনছার মাহমুদ, মাষ্টার সুহেল আহমদ,মাসুক মিয়া,আফছান মিয়া,ইরন মিয়া,মাওলানা সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাল মিয়া,সমরু মিয়া, জাহেদ আহমদ,জাবেদ মিয়া,আনোয়ার মিয়া,হুশিয়ার মিয়া,মৌরশ আলী,রইছ আলী,সেজু আহমদ,তাজুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন রোসন মিয়া
পরে সংবর্ধিত ব্যক্তি আনোয়ার হোসেন তৈরুছকে সম্মাননা স্মারক প্রদান করেন গ্রামবাসী।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।