1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বিশ্বনাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৫৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর দুপুরে অনিদিষ্ট পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 


২৪শে মে ২০২৩ ইং বুধবার সিলেটের বিশ্বনাথে ব্যাটারী চালিত ইজি বাইক অটোরিকশা বন্ধের দাবিতে শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ২০ জনের অধিক শ্রমিক আহত হন।

ধর্মঘটে বুধবার সকাল থেকে সকল প্রকার যানবাহনের চলাচল সীমিত থাকায় জরুরি প্রয়োজনে বেরিয়ে পড়া অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাণচাঞ্চল্য ফিরেছে উপজেলা জুড়ে। 

ধর্মঘটের পক্ষে -বিপক্ষে মিছিল ও কর্মসূচি পালন করতে গিয়ে প্রথমে পৌর শহরে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেন। পরে ব্যাটারী চালিত অটোরিকশা শ্রমিকরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। তাদের মিছিল উপজেলা পরিষদের সামনে পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তাদের উপর হামলা চালায়। এসময় ব্যাটারী চালতি অটোরিকশা শ্রমিকদের মধ্যে অন্তত ২০জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অপরদিকে পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদেরও কয়েক জন ধাওয়াকারি আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। আহত ব্যাক্তিরা চিকিৎসাধিন থাকায় সবার নাম জানা যায়নি।
ধর্মঘট আহবানকারি নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার লক্ষ্যে মিছিল সহকারে উপস্থিত হলে সেখানে শান্তিপূর্ণ আলোচনা পর প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ধর্মঘট প্রত্যাহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র  মুহিবুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান , ও পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর সুমন মিয়া, উত্তর পাড় স্ট্যান্ডের সভাপতি মো: ময়না মিয়া সহ নেতৃবৃন্দ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews