1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথে একবছরে দুইবার সোনাপুর বিদ্যালয়ে চুরি

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ Time View

একই তারিখে দুইবার চুরি নিয়ে এলাকায় চাঞ্চল্য

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে। বিদ্যালয়টি গতবছর ২০২৫ সালের ২৮ এপ্রিলেও চুরির শিকার হয়। গতবছর একই দিনে চোরেরা স্কুলের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। একই তারিখে দুই বছরে দুইবার চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাস বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি দিয়ে তারা বাড়ি চলে যান। বুধবার সকালে স্কুলে এসে দেখতে পান অফিস রুমের তালা ভেঙ্গে কে বা কারা স্কুলের সরকারিভাবে প্রাপ্ত ১টি মনিটর, ল্যাপটপ ১ টি, ৩টি সিসি ক্যামেরা, ১ টি রাউটার ও প্রয়োজনীয় কাগজপত্রাদি চুরি করে নিয়ে গেছে। 

চুরির ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব কে অবগত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিউলি দাস।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন জানান, অভিযোগ পেয়েছি এবং স্কুলে গিয়ে সরজমিন দেখে এসেছি । তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews