1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথের বাড়িঘরে হামলার ঘটনায় দ্রুত বিচার আদালতে মামলা দায়ের 

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামে বাড়িঘরে হামলা, আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি ও রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে সিলেটের দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

২৭ সেপ্টেম্বর ২৩ ইং বুধবার সিলেটের দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াসমিনের আদালতে মৌলভীর গাঁও গ্রামের ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/২০ জনকে অভিযুক্ত করে বাড়িঘরে হামলার শিকার নুরুল ইসলাম এর পুত্র  সাইকুল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তি এ অভিযোগ দায়ের করেন। আদালত এজাহারের ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর গন্যে বিশ্বনাথ থানার ইনচার্জকে মামলা ৩ দিনের মধ্যে রেকর্ডের আদেশ দিয়েছেন। দ্রুত বিচার আদালতে দায়ের করা মামলার নং বিশ্বনাথ সি.আর- ৪৬/২০২৩,  তাং ২৭/০৯/২০২৩ ইং।

মামলার আরজি সুত্রে জানা যায়, বিগত ২২ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় একদল সন্ত্রাসী ও দাঙ্গাবাজ স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বাদীর বাড়িঘরে উপর্যুপরি হামলা চালায়। এসময় তারা বাড়ি ঘেরাও, রাইফেল, বন্দুক এবং পিস্তল দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও ঘরে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ করে অরাজকতা, ভয়ভীতি, ভাংচুর সহ দেড় লক্ষ টাকার আসবাবপত্র নষ্ট করে তারা। এসময় গ্রামের স্থানীয় অন্যান্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা নিবৃত হয়।

এতে বাদীপক্ষের ১০ টি পরিবারের লোকজন আতংকিত ও ভীত সন্তস্ত হন। বাজার হাট ও মসজিদে নামাজে যেতে পারছেন না তাঁরা। অভিযুক্তরা তাদের দীর্ঘদিনের ব্যবহারের একমাত্র একটি রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় বাদীপক্ষের লোকজন  নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী সাইকুল ইসলাম ও বাদী পক্ষের আইনজীবী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews