1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিয়ানীবাজার থানার নতুন ওসি দেব দুলাল ধরের যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ Time View


রুহুল আমীন তালুকদার,সিলেটঃ
সিলেটের বিয়ানীবাজার থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব, কর্মদক্ষ, বিচক্ষণ চৌকস পুলিশ কর্মকর্তা দেব দুলাল ধর।

গত-৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তিনি নতুন কর্মস্হল বিয়ানীবাজার থানায় যোগদান করেন। এসময় থানার অফিসারবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

অফিসার ইনচার্জ দেব দুলাল ধর এর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অত্যন্ত বিনয়ী, ন্যায়পরায়ণ, সৎ , সাহসী ও কোমল স্বভাবের মেধাবী কর্মদক্ষ, বিচক্ষণ চৌকস পুলিশ কর্মকর্তা।

তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জে সরাসরি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ লাভ করেন। পরে তিনি মৌলভীবাজারের রাজনগর থানায় যোগদান করেন। এর পর থেকে কর্মদক্ষতা ও অসীম সাহসীকতার সহিত দায়িত্ব পালন কালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমনে তিনি ছিলেন এক জ্বলন্ত অগ্নিশিখা। নিরাপত্তা বিঘ্নিত মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সততার সহিত অসহায় নির্যাতিত, নিপীড়িত মানুষের সেবা প্রদান করে বিভিন্ন থানা এলাকার মানুষের কাছে সুনাম ও খ্যাতি অর্জন করেন তিনি।

অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ২০১২ সালে সিলেটের বিশ্বনাথ থানায় ও ২০১৩ সালে র‍্যাপিড অ্য্যাকশন ব্যাটালিয়ান (RAB)’এ, দায়িত্ব পালন করেন।২০১৪-১৬ সাল পর্যন্ত ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) সিলেট কর্মরত ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরের দিকে পদোন্নতি হয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ পরিদর্শক হিসেবে ২০১৭- ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২৯১৯ সালের আগস্টে মৌলভীবাজার মডেল থানায় দায়িত্ব পালনরত অবস্থায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সাউথ সুদানে চলে যান। সেখানে তিনি ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন। পরে দেশে ফিরে এসে পূণরায় মৌলভীবাজারের রাজনগর থানায় সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন তিনি। পরে আবারো পদোন্নতি হয়ে ৬ জুন ২০২১ সালে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

তিনি ১৯৮২ সালে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা শিবপাশা গ্রামের ঐতিয্যবাহী সনাতন ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দীরেশরঞ্জন ধর ও মায়ের নাম কিশ্মা রেখা ধর, তিনি দুই ভাই- দুই বোনের মধ্যে সবার বড়। অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ১৯৯২ সালে হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা শেষ করে, ১৯৯৭ সালে নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ১৯৯৯ সালে সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ২০০৪ সালে রসায়নে মাষ্টার্স ডিগ্রী অর্জন করে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জে সরাসরি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ লাভ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews