1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আককাস সিকদার ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি প্রেসক্লাব নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও বাসস প্রতিনিধি এডভোকেট মো. আককাস সিকদার। এর আগে তিনি ২০১৪-২০১৫, ২০১৬-২০১৭ এবং ২০২০-২০২১ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত  হয়েছিলেন। প্রেসক্লাব নির্বাহী পরিষদের ১৩ পদের মধ্যে সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং  নির্বাহী সদস্য  ৪ টি পদসহ ৭ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভোট গ্রহণ প্রয়োজন হবে না। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাধারন সম্পাদক পদে আককাস সিকদার, ক্রিড়া সম্পাদক পদে ডিবিসি নিউজের অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরটিভির জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য চারটি পদে চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল,  রতন আচার্য্য ও মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু উল্লেখিতদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

সভাপতি, সহ-সভাপতি (২টি), সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। সভাপতি পদে – কাজী খলিলুর রহমান ও দুলাল সাহা,সহ-সভাপতি পদে- আল-আমিন তালুকদার, মানিক রায় ও মাসউদুল আলম, সহ-সাধারণ সম্পাদক  পদে- আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ ও কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে – তরুন সরকার ও শফিউল ইসলাম সৈকত, দপ্তর সম্পাদক পদে- বরকত মৃধা ও মঈনুল হক লিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেণ নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনু।   তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গ্রহণের পর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হবে। মধ্যহ্ন ভোজ ও সাধারণ সভা শেষে বিকালে ভোট গণনা ও  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews