1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ফুলবাড়ীতে ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিদ্যালয়ে তালা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭৬ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
১৫.০৮.২০২৪ বৃহস্পতিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ অভিযোগে অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রজনতা বিক্ষোভ করে প্রধান শিক্ষকের কক্ষসহ সকল শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়ার দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিভাবক ও এলাকাবাসী।
অভিযোগে জানা গেছে, উপজেলার আজোয়াটারী মাস্টার পাড়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি একজন আয়া ও একজন অফিস সহায়ক নিয়োগ দেয়া হয়। দুইটি পদের জন্য ১৯ লক্ষ টাকা প্রাথীদের কাছ থেকে ডোনেশন নিয়ে নিয়োগ দেন সংশ্লিষ্টরা। ডোনেশনের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন করার কথা থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তা ভাগাভাগি করে আত্বসাত করেন। টাকা আত্বসাতের ঘটনা ছড়িয়ে পড়লে অভিভাবকসহ স্থানীয় ছাত্রজনতা বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিয়োগের টাকায় বিদ্যালয়ের উন্নয়ন হবে কিনা জানতে চান। কিন্তু এ বিষয়ে প্রধান শিক্ষক সদোত্তর দিতে না পারলে এবং প্রতিশ্রুত উন্নয়ন দেখাতে না পারলে বিক্ষুদ্ধ ছাত্রজনতা গত মঙ্গলবার (১৩ আগষ্ট) প্রধান শিক্ষকের অফিসহসহ সকল শ্রেনী কক্ষে তালা ঝুলিয়ে দেয়। ফলে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও ক্লাশ করতে পারেনি।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী খাইরুল ইসলাম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রতিমা রায় জানায়, প্রধান শিক্ষকের কক্ষসহ সকল শ্রেণিকক্ষে তালা লাগিয়েছে এলাকার লোকজন। আমরা বিদ্যালয়ে এসে দেখি মাঠে অনেক লোক জড়ো হয়েছে। ক্লাশে যেতে পারিনি।
ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কাশেম সরকার জানান দুইটি পদে ১৯লক্ষ টাকা নিয়েছে প্রধান শিক্ষক ও সভাপতি । প্রতিষ্ঠানের কোন উন্নয়ন হয়নি। সেই টাকার হিসাব চেয়ে ছাত্র জনতা দুইদিন ধরে স্কুলে অবস্থান নিয়েছে। টাকা আত্বসাত করায় উপজেলা শিক্ষা অফিসসহ জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক জোসেফ আলী জানান, কোন প্রার্থীর কাছে টাকা নেয়া হয়নি। বিধি মোতাবেক দুই পদে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় কিছু লোকের উস্কানিতে প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তালা লাগানোর বিষয়টি অবগত আছি। দুইএকদিনের মধ্যে ঘটনাস্থলে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews