1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
শিরোনাম
বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ফুলতলীতে রয়েছে ইলমের সাথে আমলের সমন্বয় : উপাচার্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭৬ Time View


মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, মাদরাসা শিক্ষার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি-খুশি করা। আল্লাহ ও তাঁর রাসূলকে খুশি করতে পারলে দুনিয়াতে যেমন সফলতা অর্জিত হবে তেমনি আখিরাতে নবীর শাফায়াত লাভ করে জান্নাতে যাওয়া যাবে। এখানে ফুলতলী মাদরাসায় যারা লেখাপড়া করছেন তারা এ কারণে গর্ব করতে পারেন যে, এখানে ইলমের সাথে আমলের সমন্বয় আছে। বাংলাদেশে ফুলতলী ও ছারছীনা আমাদের মডেল। এ দু দরবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও ফুলতলীর পীর ছাহেব ও ছারছীনার পীর ছাহেবের অবদান রয়েছে। সর্বশেষ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র) এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। আলিম উলামার দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৩ সালে আইন পাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

তাঁর এ অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁদের মাগফিরাত কামনা করি। আমরা আশা করি, আমাদের কাঙ্ক্ষিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মিশরের আল আযহারের রূপ লাভ করবে। যদি আমরা ইখলাসের সাথে দ্বীনি ইলম জাগরুক রাখার উদ্দেশ্যে কাজ করি তাহলে তা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আজ (৭ সেপ্টেম্বর, ২০২৩) সোমবার ফুলতলী ছাহেব বাড়ি যিয়ারতে আসলে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা মাহফিলে এ সব কথা বলেন।

ফুলতলী ছাহেব বাড়ি কমপ্লেক্স আয়োজিত এ সংবর্ধনা মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে কমপ্লেক্স এর পক্ষ থেকে ভিসি মহোদয়কে শুভেচ্ছা জানান এবং মাদরাসা শিক্ষার উন্নয়ন ও স্বকীয়তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহীম, উপাধ্যক্ষ মাওলানা হবিবুর রহমান, মাদরাসার সহকারী অধ্যাপক ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, হলিয়ারপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী প্রমুখ।

ভিসি মহোদয় ফুলতলী পৌঁছে প্রথমে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মাযার যিয়ারত করেন। এরপর বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা ও চলমান ফাযিল (পাস) পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews