1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

নিরাপেক্ষ নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলন ৩ মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২২৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে আলোচনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৮ জুলাই) পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যলয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছি। মুফতি ফয়জুল করীম এর উপরে সন্ত্রাসীরা আক্রমণ করার পরেও কোন রকম অঘটন না ঘটিয়ে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করেছে। আমি বলেছি আমীরের হুকুম ছাড়া কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। ক্ষমতাসীন সরকার অবৈধ। দিনের ভোট রাতে বক্সে ভরে তারা ক্ষমতায় বসে আছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তিনি বলেন, জনগনের জান মাল ইজ্জত অক্ষুণ্ণ রেখে আমরা আন্দোলন করবো। আমরা রাজনীতির গুনগত পরিবর্তন করার জন্য কাজ করে যাবো। আমরা সংবাদ সম্মেলন ও রাজনীতিবিদদের নিয়ে গোল টেবিল আলোচনা সভা করেছি। এখানে সকলে একমত হয়েছেন যে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই দাবী আদায়ে আমরা আমাদের অবস্থানে থেকে আন্দোলন করবো, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে তিনি ১৫ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ, ১৬ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত থানা ও জেলায় তৃনমুল প্রতিনিধি সমাবেশ এবং সেপ্টেম্বর মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ এর কর্মসূচি ঘোষণা করেন। আলোচনা সভায় এছাড়া আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews