1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নলছিটি মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে হাইকোর্টের রুল

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদেশের বিষয়টি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রিটকারীর আইনজীবী মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  মো. রেজাউল চৌধুরীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এরআগে নলছিটি পৌরসভার মেয়র জনাব আ. ওয়াহেদ খানে বিরুদ্ধে ৯ জন কাউন্সিলরের আনিত অনাস্থা প্রস্তাবের বিভিন্ন অভিযোগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা তদন্ত করেন। তদন্ত শেষে তিনি গত ১৩ মার্চ ৭৩ পাতার একটি প্রতিবেদন দেন। তার দেয়া প্রতিবেদন অনুযায়ী উর্ধ্বতন কর্মকতারা মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন কাউন্সিলর রেজাউল চৌধুরী।

এবিষয়ে নলছিটি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল চৌধুরী জানান, ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানার কাছে অভিযোগ দেওয়া হলে তিনি তদন্ত করে মেয়রের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণীত পায়। তারপরও কোন পদক্ষেপ না নেওয়া আমরা উচ্চ আদালতে দারস্থ হয়েছি। 

এবিষয়ে নলছিটি পৌরসভার মেয়র জনাব আঃ ওয়াহেদ খান জানান, হাইকোর্টে রুল জারির বিষয়টি তার জানা নেই। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভুয়া। তার নামে ভুয়া রিপোর্ট দিছে এবিষয়ে তিনি উকিল নোটিশ দিয়েছে এরপর দুইজন কাউন্সিলর তাদের অভিযোগ প্রত্যাহার করে নিছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews