1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২

নলছিটিতে পুলিশের উপপরিদর্শকের বাড়িতে ডাকাতি

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনে পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, নলছিটি থানার এসআই মিজান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত এসআই আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে। মঙ্গলবার তাদের পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদে ভোলার চরফ্যাশনে চলে যায়। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল। বুধবার রাতে নয় জনের একটি ডাকাত দল বাড়ির বারান্দা বেয়ে ২য় তলার বেলকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে।

নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিজান ভোরের কাগজকে বলেন, বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদের জন্য আমরা দুই ভাই ভোলার চরফ্যাশনে আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি। আমাদের দুই ভাইর বাসা একসাথেই। ডাকত দলের লোকরা আমাদের ছেলে মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। কত পরিমাণ ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছে না। বাসায় গিয়ে বলা যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান ভোরের কাগজকে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। তারা তাদের বাবার মিলাদে নিজ বাড়িতে আছে। তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews