1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নড়াইলের লোহাগড়ার সত্রহাজারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিবার্চন সম্পন্ন

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ Time View


জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধিঃ


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নড়াইলর লোহাগড়া উপজেলার এল এস জে এন ইউনিয়ন ইনস্টিটিউশন ( সত্রহাজারী) ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ রোববার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে অভিভাবকদের স্বতঃস্ফুর্ত ভোটদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এ নিবার্চন।
এ নিবার্চনে ৪১৬ জন ভোটারের মধ্যে ৩৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া।
নির্বাচনে ৮ জন পুরুষ ও ২ জন মহিলাসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধি¦তা করে ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন কাজী জাহিদুল ইসলাম ভোট পেয়েছেন ১৮৮, মোঃ আলি ইবনে হাসান (এবনুর) ভোট পেয়েছেন ১৭২, মো. হাসমত শেখ ভোট পেয়েছেন ১৬৯, মোঃ আলিম শেখ ভোট পেয়েছেন ১৫৯, এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোছাঃ আদরী বেগম ১৭৫ ভোট পেয়ে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ ইকবালসহ পুলিশের একটি দল এ নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি একেএম ফয়জুল হক রোম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews