1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ডান চোখ নষ্ট করার পর এবার বাম চোখ নষ্ট করা হুমকি লালমনিরহাটে

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ

বাবা-মাকে বাঁচাতে গিয়ে ভূমিদস্যুদের হামলায়
এক চোখ হারিয়ে ফেলে কলেজ পড়ুয়া আনিছুর রহমান (২০)। গত বছরের ১৯ নভেম্বর লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন বাউরা ইউনিয়নের আনিছুর রহমানের ডান চোখ উপড়ে ফেলার ঘটনায় তোলপাড় গোটা উপজেলা।

গ্রামের চিহ্নিত ভূমিদস্যুরা ধারালো ছুরি দিয়ে আমার ডান চোখ তুলে নিয়েছে। এক চোখ নিয়ে কোনোমতে বেঁচে আছি। এখন বাম চোখটিও উপড়ে ফেলার হুমকি দিচ্ছে বলে সোমবার (২২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে আনিছুর ও তার পরিবার। আনিছুর বাউরা পূনম চাঁদ ভুতুরিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে আনিছুর ও তার বাবা মফিজুল ইসলাম জানান, ২০১৩ সালে ৯ শতাংশ জমি কিনে তাতে চাষাবাদ করে আসছিলেন। তবে গ্রামের ভূমিদস্যুরা হঠাৎ সেই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক তা দখলে নেয়। ঘটনার দিন আমাদের ওপর হামলার সময় আমাদের রক্ষা করতে এসে আমার ছেলে আনিছুর তার ডান চোখ দস্যুদের হামলায় হারিয়ে ফেলে। মফিজুল বলেন, আইনি লড়াই করে বেদখল হওয়া জমি হয়তো উদ্ধার করতে পারব, কিন্তু আমার ছেলের চোখ তো আর ফেরত পাব না। আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ১৯ নভেম্বর মফিজুল তার ক্রয়কৃত জমিতে হালচাষ করছিলেন। এসময় বাউরা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন হামলা চালিয়ে মফিজুল ও তার স্ত্রী আনজু আরা বেগমকে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বাবা-মাকে বাঁচাতে আনিছুর ঘটনাস্থলে ছুটে যায়। সেসময় আনিছুরকে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে তার ডান চোখ উপড়ে ফেলে হামলাকারীরা। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা করেন মফিজুল ইসলাম।তারপরও চিহ্নিত ভূমিদস্যুদের অনবরত হুমকিতে আতঙ্কিত হয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন তারা।
তবে পরিবারটিকে অনবরত হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত কৃষক দল নেতা আলমগীর হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, আসামিরা জামিনে রয়েছেন। হুমকির ঘটনায় মফিজুল ইসলাম একটি জিডি করেছেন। পুলিশ জিডি তদন্ত করছে এবং তদন্ত শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews