1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ঝালকাঠিতে ট্যাংকার বিস্ফোরন: নিখোঁজ থাকা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৮৮ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধায় জ্বালানী তেল বহনকারী ট্যাংকার বিস্ফোরন ঘটনায় নিখোঁজ থাকা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া কেবিনের ভেতরে বিকেল সারে চারটায় জাহাজের সুকানি আকরাম হোসেনের মরদেহ পাওয়া যায়। এটিই ছিলো জাহাজে নিখোঁজ থাকা শেষ ব্যক্তি। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে সোমবার (২৩ জুলাই) সকাল ১১ টা এবং দুপুর ১ টায় জাহাজের মাস্টার রুহুল আমিন এবং ড্রাইভার মাসুদুর রহমান বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ২ জুলাই বিকেলে জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যংকারটির গ্রিজার মো. হৃদয় হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিখোঁজ থাকা চার জনেরই মহদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেককেই সনাক্ত করেছে তাদের স্বজনরা।

কোস্ট গার্ড বরিশাল জোনের অপারেশন কর্মকর্তা লে: কর্ণেল শাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরেরদিন ২ জুলাই বিকেলে আগুনে পোড়া জাহাজের ইঞ্জিন রুম থেকে ট্যাংকারের গ্রীজার হৃদয় হোসেনের পোড়া মরদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড। বাকিদের ৩ জুলাই ডুবন্ত কেবিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘উদ্ধার হওয়া সকল লাশের পরিচয় মিলেছে। ময়না তদন্ত শেষে প্রত্যেকের মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, পহেলা জুন শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী ট্যংকার ‘ওটি সাগর নন্দিনী-২’ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনায় জাহাজের পেছনের তিনতলা বিশিষ্ট চালকের কক্ষ ও কেবিনের অংশ উড়ে গিয়ে পানিতে নিমজ্জিত হয়। এর পর থেকে জাহাজের মাস্টার রুহুল আমিন, সুকানি আকরাম হোসেন, ড্রাইভার মাসুদুর রহমান বেলাল ও গ্রিজার মো. হৃদয় নিখোঁজ হয়। ঘটনার সময় অগ্নিদগ্ধ হয় আরো চারজন। এরা হলেন, জাহাজের কর্মচারী শাকিল হোসেন, ফরিদুল আলম, ইকবাল হোসেন এবং মাইনুল ইসলাম হৃদয়। আহতরা রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews