1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত চেন্নাই, প্রাণ গেল ৮ জনের

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

ডেস্কঃ

ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। চেন্নাই ছাড়া ও তামিলনাড়ুর অন‍্যত্র ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত। চেন্নাই শহরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকার বাড়ির ভিতরে ও জল ঢুকে গিয়েছে। মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই। প্রবল বৃষ্টিপাতের জেরে বহু এলাকা জলমগ্ন। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। জায়গায় জায়গায় বড় বড় গাছ, দেওয়াল এবং বৈদ‍্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বন‍্যার জল প্রবেশ করায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ‍্যসেবা সাময়িকভাবে স্থগিত। জলরুদ্ধ হয়ে পড়েছে মেট্রো স্টেশনগুলি। অবিরাম বর্ষণের কারণে চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ‍্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। চেন্নাইয়ের তান্ডব চালানোর পর দ্রুতগতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার ( ৫ ডিসেম্বর ) অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়বে মিগজাউম। যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব‍্য ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ওড়িশার গজপতি জেলায় সমস্ত বিদ‍্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews