1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা
শিরোনাম
বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৭৪ Time View

এইচ এম বাবুল,কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৭.০৩.২০২৪ বৃহস্পতিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। জনগণ তাদের ধ্বংসলীলা দেখেছে। তারা (বিএনপি) শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশে এসেছিল। রক্তের গঙ্গা বইয়ে তাদের দলের উৎপত্তি।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের ক্ষমতায় বসতে চায়। ২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছিল। ২০১৪ সালে তারা নির্বাচন না করে ধ্বংসলীলা শুরু করল, মানুষ পুড়িয়ে মারা শুরু করল। এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হোলি খেলা শুরু করল।

মাদকের ডোপ টেস্ট নিয়ে বিধিমালা তৈরি হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ বিল্পব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জুসহ পুলিশের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews