এশিয়ান এক্সপ্রেস ডেস্কঃ
ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ৩য় তলা এক বাড়িতে অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৫ জনের। যার মধ্যে ২ জন শিশু। আহত হয়েছেন আরও ২জন।
পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (১২ জুন) রাতে ঘটনাটি ঘটেছে বেতা হাজিপুর গ্রামে। সেই সময় বাড়ির সকলেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই আটকে পড়েন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকলের ২টি ইঞ্জিন। আহত ও নিহতদের উদ্ধার করা হয় দ্রুত। গুরুতর আহত অবস্থায় ১ মহিলা ও ১ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের অনুমান, শট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। বাড়িটিতে দাহ্যবস্তু মজুত থাকার জন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।